চিকেন হালিম – চিকেন হালিম রেসিপি
চিকেন হালিম – চিকেন হালিম রেসিপি
উপকরণঃ
মরিচ – ১ চা চামচ।
ভাজা জিরা – ১ চা চামচ।
রসুন বাটা – ১ চা চামচ।
পেঁয়াজ কুচি – ১ কাপ।
তেল – ১ কাপ।
লবণ – স্বাদমতো।
গরম মসলা গুঁড়ো – ১ চা চামচ।
ভাজা মুগ ডাল – ১/২ কাপ।
মুসর ডাল – ১/২ কাপ।
অড়হর ডাল – ১/২ কাপ।
মটর ডাল – ১/২ কাপ।
ছোলার ডাল – ১/২ কাপ।
মাষকলাইর ডাল – ১/২ কাপ।
পোলাও চাল – ১/২ কাপ।
ধনিয়াপাতা – ২/৩ টেবিল চামচ।
কাঁচামরিচ – ৬/৭টি।
লেবু – কয়েক টুকরো।
প্রণালীঃ
মুরগির মাংস ছোট ছোট করে কেটে ধুয়ে নিন। সব ডাল ধুয়ে পরিমাণমতো পানি, লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ডাল সেদ্ধ হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। মুরগির মাংসে সব মসলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে রান্না ক্রুন। এবার ব্লেন্ড করা ডাল মাংসে দিয়ে মাঝারি আঁচে রান্না ক্রুন। তেল ওপরে উঠে এলে নামিয়ে নিন। পরিবেশন পাত্রে ঢেলে পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, লেবু দিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন হালিম।
এস/
ছবিঃ সংগ্রহ

