চিজ পাস্তা – চিজ পাস্তা রেসিপি
চিজ পাস্তা – চিজ পাস্তা রেসিপি
উপকরণঃ
ডিম – ২টি।
পেঁয়াজ – ১টি।
কাঁচামরিচ কুচি – ১ টেবিল চামচ।
ধনেপাতা – ১ টেবিল চামচ।
টমেটো – ১ টি।
সয়া সস – ২ টেবিল চামচ।
টমেটো সস – ২ টেবিল চামচ।
চিকেন – ১/২ কাপ।
চিজ – পরিমাণমতো।
লবণ – স্বাদমতো।
তেল – পরিমাণমতো।
প্রণালীঃ
প্রথমে সামান্য তেল ও লবণ দিয়ে পাস্তা সেদ্ধ করে নিতে হবে। পাস্তা সেদ্ধ হয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। ফ্রাই প্যানে তেল গরম করে ডিম ফেটিয়ে ভেজে নিন। এবার কিউব করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, চিকেন ভেজে নিন। এরপর এতে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, সয়া সস দিয়ে দিন। এবার সেদ্ধ করা পাস্তা দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। টমেটো সস, পারিমানমতো লবণ দিয়ে অল্প আঁচে রান্না করুন। রান্না হয়ে গেলে ডিশে ঢেলে ওপরে চিজ ছড়িয়ে ওভেনে বেক করে নিন। গরম গরম পরিবেশন করুন মজাদার চিজ পাস্তা।
এস/
ছবিঃ সংগ্রহ

