ছোলা পনির

ছোলা পনির – সুস্বাদু ছোলা পনির

উপকরণঃ

পনির – ৫০ গ্রাম ।

সেদ্ধ ছোলা – ২ টেবিল চামচ ।

টমেটো – ১ টি ।

লবণ – পরিমাণমতো ।

পেঁয়াজ – ১ টি ।

গোলমরিচ গুঁড়ো – ১/৪ চা চামচ ।

তেল – ২ চা চামচ ।

লেবুর রস – ১/২ চা চামচ ।

ধনেপাতা কুচি – সামান্য ।

প্রণালীঃ

প্রথমে চুলায় তেল গরম করে পেঁয়াজ , পনির , ছোলা , লবণ , টমেটো দিয়ে  কিছুক্ষণ নাড়াচাড়া করুন । এবার বাকি উপকরণ দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিন । ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু ছোলা পনির ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর