জাফরানি শরবত – জাফরানি শরবত রেসিপি
জাফরানি শরবত
উপকরণঃ
দুধ – ১ কেজি ।
জাফরান – ১ চা চামচ ।
চিনি – ১ কাপ ।
পেস্তা কুচি – ১ টেবিল চামচ ।
আমন্ড কুচি – ১ টেবিল চামচ ।
পেস্তা ও আমন্ড বাটা – ১ টেবিল চামচ ।
গোলাপ জল – ১ চা চামচ ।
কিশমিশ – ১ টেবিল চামচ ।
এলাচ গুঁড়ো – ১/২ চা চামচ ।
বরফ কুচি – পরিমাণমতো ।
প্রণালীঃ
জাফরানি শরবত তৈরি করতে প্রথমে দুধ , চিনি , জাফরান ও গোলাপ জল একসাথে চুলায় দিন । অল্প আঁচে দুধের মিশ্রণটি কিছুক্ষণ চুলায় রাখুন । এবার বাদাম বাটা , কিশমিশ এলাচ গুঁড়ো মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিন । চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে পেস্তা ও আমন্ড কুচি এবং বরফ কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার জাফরানি শরবত ।
এস/
ছবিঃ সংগ্রহ

