ডিম হালুয়া

ডিমের হালুয়া – ডিমের হালুয়া রেসিপি

উপকরণঃ

ডিম – ৪টি।

চিনি – ২ কাপ।

গুঁড়ো দুধ – ২ কাপ।

লিকুইড দুধ – ২ কাপ।

লবণ – সামান্য।

ঘি – ২ টেবিল চামচ।

গরম মসলা গুঁড়ো – ১/৪ চা চামচ।

বাদাম কুচি – ১ টেবিল চামচ।

প্রণালীঃ

একটি বাটিতে ডিম ফেটিয়ে নিন। ফেটানো ডিমের মধ্যে চিনি, গুঁড়ো দুধ, লিকুইড দুধ, গরম মসলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। চুলায় একটি প্যানে ঘি দিয়ে মিশ্রণটি দিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন যাতে লেগে না যায়। ঘি ওপরে উঠে এলে নামিয়ে ঠাণ্ডা করে পরিবেশন পাত্রে ঢেলে বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু ডিমের হালুয়া।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর