ডিম পরোটা – ডিম পরোটা রেসিপি
ডিম পরোটা – ডিম পরোটা রেসিপি
উপকরণঃ
ময়দা – ৩ কাপ ।
ডিম – ২ টি ।
তেল – ১ টেবিল চামচ ।
পেঁয়াজ – ১ টি ।
লবণ – স্বাদমতো ।
কাঁচামরিচ কুচি – ১ চা চামচ ।
ধনেপাতা কুচি – ১ চা চামচ ।
প্রণালীঃ
প্রথমে ময়দা , তেল ও লবণ পরিমাণমতো পানি দিয়ে মেখে দশমিনিট রেখে দিন । মাখানো ময়দা ভাগ করে পরোটার আকারে বেলে নিন । ডিম , পেঁয়াজ কুচি , কাঁচামরিচ কুচি , ধনেপাতা ও লবণ একটি বাটিতে ফেটিয়ে নিন । এবার বানানো পরোটার মধ্যে ডিমের মিশ্রণটি দিয়ে ধারগুলো মুড়ে দিন । কড়াইতে তেল গরম করে পরোটা ভেজে নিন । বাদামী রঙের হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ।
এস/
ছবিঃ সংগ্রহ

