তালের বড়া

তালের বড়া – সুস্বাদু তালের বড়া

উপকরণঃ

তালের গোলা – ১ কাপ

চিনি – ১ কাপ ।

চালের গুঁড়ো – ২ কাপ

নারকেল – ১ কাপ ।

লবণ – পরিমাণমতো

তেল – ভাজার জন্য ।

প্রণালীঃ

পাকা তালের খোসা ছড়িয়ে তালের গোলা করে নিতে হবে । একটি পাত্রে তালের গোলা , চালের গুঁড়ো , চিনি , নারকেল কোরা ভালভাবে মাখিয়ে নিন । তালের মিশ্রণটি ঢাকনা দিয়ে দু’ঘণ্টা রেখে দিন । এবার একটি প্যানে তেল গরম করে ডুবো তেলে বাদামী করে ভেজে নিন । ভাজা হয়ে গেলে পরিবেশন পাত্রে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর