দই বড়া – মজাদার দই বড়া
দই বড়া – মজাদার দই বড়া
উপকরণঃ
মাষকলাই ডাল – ২৫০ গ্রাম ।
ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ ।
ভাজা জিরা গুঁড়ো – ২ চা চামচ ।
গোলমরিচ – ১/২ চা চামচ ।
শুকনো মরিচ – ৪/৫ টি ।
টক দই – ৪ কাপ ।
লবণ – পরিমাণমতো ।
কাঁচামরিচ – ১ টেবিল চামচ ।
চিনি – স্বাদমতো ।
তেঁতুলের চাটনি – ১ কাপ ।
বিট লবণ – পরিমাণমতো ।
তেল – ১ কাপ ।
প্রণালীঃ
মাষকলাইয়ের ডাল ভালো করে ধুয়ে ৪/৫ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন । এবার ভেজানো ডাল সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিন । লক্ষ্য রাখবেন ব্যাটার যেন ঘন হয় । প্যানে তেল গরম করে এতে বড়ার আকৃতি করে ব্যাটার দিয়ে দিন । বাদামী রং হয়ে এলে নামিয়ে ফেলুন । একটি পাত্রে লবণ ও পানি মিশিয়ে এতে বড়াগুলো ১৫/২০ মিনিট ডুবিয়ে রাখুন । অন্য পাত্রে টকদই , চিনি , বিট লবণ ও লবণ একসাথে ভালো করে ফাটুন । লবণ পানিতে ভেজানো বড়াগুলো নরম হয়ে এলে পানি ঝরিয়ে টকদইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দিন । তেঁতুলের ক্বাথের মধ্যে পরিমাণমতো চিনি , জিরা , কাঁচামরিচ , গোলমরিচ গুঁড়ো , বিট লবণ মিশিয়ে ঘন করে নিন । এবার পরিবেশন পাত্রে দই ও বড়া দিয়ে তার উপর তেঁতুলের চাটনি , ধনেপাতা কুচি , শুকনো মরিচ গুঁড়ো , জিরা গুঁড়ো ছিটিয়ে পরিবেশন করুণ মজাদার দই বড়া ।
এস/
ছবিঃ সংগ্রহ

