দুধ চিতই – দুধ চিতই পিঠা রেসিপি
দুধ চিতই – দুধ চিতই পিঠা রেসিপি
উপকরণঃ
চালের গুঁড়ো – ১ কাপ ।
ভাত – ১ মুঠো ।
বেকিং পাউডার – ১/২ চা চামচ ।
লবণ – সামান্য ।
তেল – ১ টেবিল চামচ ।
পানি – পরিমাণমতো ।
চিনি – ১/২ কাপ ।
নারিকেল – ২ টেবিল চামচ ।
দুধ – ১ লিটার ।
এলাচ – ২/৩ টি ।
তেজপাতা – ১/২ টি ।
লবঙ্গ – ২/৩ টি ।
প্রণালীঃ
চালের গুঁড়ো ও লবণ পানি দিয়ে মিশিয়ে গোলা তৈরি করে এক ঘণ্টা রেখে দিন । তবে গোলা যেন বেশি পাতলা বা ঘন না হয় । মাটির খোলা বা লোহার কড়াই চুলায় গরম করে নিন । কড়াই ভালভাবে গরম হলে ১ চামচ করে গোলা কড়াইতে দিয়ে ঢেকে দিন । পিঠা ফুলে উঠলে নামিয়ে নিন । এবার দুধ , এলাচ , চিনি , লবঙ্গ ও তেজপাতা দিয়ে জ্বাল দিয়ে ঘন করে নিন । বানানো পিঠে গুলো ঘন দুধে দিয়ে এক ঘণ্টা রেখে দিন । পিঠে নরম হয়ে এলে ওপরে নারিকেল ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু দুধ চিতই ।
এস/
ছবিঃ সংগ্রহ

