দুধ পুলি পিঠা – দুধ পুলি পিঠা রেসিপি
দুধ পুলি পিঠা – দুধ পুলি পিঠা রেসিপি
উপকরণঃ
চালের গুঁড়ো – ৩ কাপ ।
ময়দা – ১/২ কাপ ।
পানি – ২ কাপ ।
ঘি – ১ চা চামচ ।
দুধ – ১ কেজি ।
চিনি – স্বাদমতো ।
লবণ – স্বাদমতো ।
গুঁড়ো দুধ – ১ কাপ ।
কনডেন্সড মিল্ক – ১ কাপ ।
নারকেল কুড়ানো – ২ কাপ ।
গুঁড় – ১ কাপ ।
এলাচ – ২/৩ টি ।
দারুচিনি – ২/৩ টি ।
লবঙ্গ – ২/৩ টি ।
তেজপাতা – ২ টি ।
প্রণালীঃ
প্রথমে গুঁড় , নারকেল জ্বাল দিয়ে পুর তৈরি করে নিতে হবে ।এবার চুলায় একটি পাত্রে পানি গরম করে তাতে লবণ , ঘি ও চালের গুঁড়ো দিয়ে ভালভাবে নাড়ুন । খামি সেদ্ধ না হওয়া পর্যন্ত অল্প আঁচে চুলায় রাখুন । সেদ্ধ হয়ে গেলে খামি ঠাণ্ডা করে মথে নিয়ে লুচির মতো বেলে ভেতরে পুর দিয়ে সাইডগুলো মুড়ে দিন । এরপর স্টিমারে পানি গরম করে বানানো পিঠেগুলো ভাপে দিয়ে দিন । হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে নিন । দুধ , চিনি , গুঁড় , এলাচ , দারুচিনি , লবঙ্গ , তেজপাতা জ্বাল দিয়ে ঘন করে নিন । এবার বানানো পুলি পিঠেগুলো দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে ফেলুন । ঠাণ্ডা হলে পরিবেশন করুন দারুন মজাদার দুধ পুলি পিঠে ।
এস/
ছবিঃ সংগ্রহ

