নারিকেল তেল

দৈনন্দিন জীবনে নানা প্রয়োজনে নারিকেল তেল

উপমহাদেশে আদিকাল থেকে রূপচর্চা সৌন্দর্য রক্ষায় নারিকেল তেলের প্রচলন হয়ে আসছে । ত্বকের আদ্রতা রক্ষায় , খসখসে ভাব দূর করতে, চুলের যত্নে নারিকেল তেলের উপকারিতার কথা সবারই জানা। এর প্রাকৃতিক ময়েশ্চারাইজার চুলকে করে তোলে নরম ও কোমল । নানা ভিটামিন ও খনিজ সমৃদ্ধ এতেল ত্বক ও চুলের ভেতর থেকে পুষ্টি যোগায় । নারিকেল তেলে আছে ৯৯% ফ্যাট যার অর্ধেকটাই হচ্ছে লরিক এসিড । মোট ফ্যাটের ৮২% স্যাচুরেটেড ফ্যাট , ৬% মনোস্যাচুরেটেড ফ্যাট ও ২% পলস্যাচুরেটেড ফ্যাট । নারিকেল তেলে ফাইটোস্টেরল থাকে ।

• প্রাকৃতিক এই প্রসাধনী চুলের স্বাস্থ্য রক্ষায় বেশ কার্যকর । নারিকেল তেলের সাথে ভিটামিন ই মিশিয়ে চুল ম্যাসেজে চুলের গোঁড়া শক্ত ও মজবুত হয় ।

• নারকেল তেলে আছে প্রোটিন , ফ্যাটি এসিড , ভিটামিন বি ও সি , জিঙ্ক , পটাশিয়াম যা ত্বক ও চুলের ভেতর থেকে পুষ্টি যোগায় ।

• চুলের রুক্ষতা দূর করতে শ্যাম্পু করার পর সামান্য পরিমাণ নারিকেল তেল চুলে লাগিয়ে নিলে তা কন্ডিশনারের মতই কাজ করে ।

• চুলের জট খুলতে সামান্য তেল লাগিয়ে আঁচড়ান আর চুল ছিড়বে না ।

• ত্বকের ফাটা ভাব দূর করতে নিয়মিত ব্যবহার করতে পারেন নারিকেল তেল ।

• ফাটা পায়ে নারিকেল তেলের সাথে সামান্য পানি মিশিয়ে লাগালে পা কোমল ও মসৃণ হয় ।

• আইভ্রু ঘন করতে চাইলে নারিকেল তেল লাগিয়ে দেখুন উপকার পাবেন ।

• চোখের নীচের ফোলাভাব দূর করতে কটনপ্যাডে নারিকেল তেল লাগিয়ে ফ্রিজে ঠাণ্ডা করে চোখের নীচে লাগান , ফোলাভাব কমে যাবে ।

• নারিকেল তেলের সাথে চিনি মিশিয়ে তৈরী করতে পারেন প্রাকৃতিক স্ক্রাব ।

• সপ্তাহে একদিন তেল গরম করে স্কাল্পে লাগান , খুশকি দূর হবে ।

• চোখের মেকআপ তুলতে এটি ব্যবহার করা যায় । ত্বকের বেসিক লোশনের কাজও করে ।

• মাতৃত্বজনিত স্টেচ মার্কস দূর করতে নারিকেল তেল বেশ কার্যকর , দাগ হালকা করে ।

• শরীরের কোন অংশ পুড়ে গেলে পানি দিয়ে ধুয়ে তাতে নারিকেল তেল লাগালে জ্বালা –পোড়া কম হয় ।

• ন্যাচারাল সেভিং ক্রিম ও আফটার সেভিং ক্রিম হিসেবেও এটি ব্যবহার করা যায় ।

• শিশুদের শরীরে মালিশের জন্য নারিকেল তেল খুবই উপকারী ।

• নখের কিউটিকলে লাগালে নখের গ্রোথ ভালো হয় ।

• হাতের কনুই ও হাঁটুতে নারিকেল তেল লাগেলে খসখসে ভাব দূর হয় ।

• ঠোঁট ফাটা ও হাতের তালুর রুক্ষতা দূর করে এ তেল ।

নারিকেল তেল খাঁটি কিনা তা বোঝার জন্য সামান্য তেল ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন । তেল পুরোপুরি জমে গেলে বুঝবেন আপনার তেল একদম খাঁটি ।

ছবিঃ গুগল

আরও খবর