ফালুদা

ফালুদা

উপকরণঃ

ঘন দুধ – ১ কাপ ।

কনডেন্সড মিল্ক – ২ টেবিল চামচ ।

ভ্যানিলা এসেন্স – ১/২ চা চামচ ।

সাবুদানা – ১/৪ কাপ ।

নুডুলস – ১/৪ কাপ ।

জেলো – ২ প্যাকেট ( দুটি ভিন্ন কালার ) ।

ড্রাই ফ্রুটস – পছন্দমতো ।

ফ্রুটস – পছন্দমতো ।

আইসক্রিম – পরিমাণমতো ।

বরফকুচি – ২ টেবিল চামচ ।

প্রণালীঃ

প্রথমে সাবুদানা পানিতে আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন । পরিমাণমতো পানি ও ভ্যানিলা এসেন্স দিয়ে সাবুদানা চুলায় সেদ্ধ করে নিন । সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে নিন । নুডুলস সেদ্ধ করে বরফ পানিতে ভিজিয়ে রাখুন । দুধ ও কনডেন্সড মিল্ক ভালোভাবে মিশিয়ে চুলায় অল্প আঁচে ঘন করে নিন । জেলো তৈরি করে ফ্রিজে রেখে দিন । এবার গ্লাসে বা পাত্রে প্রথমে নুডুলস , জেলো , সাবুদানা , ঘন দুধ , বরফ কুচি , আইসক্রিম ,ফ্রুটস ও ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু ঠাণ্ডা ঠাণ্ডা ফালুদা ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর