ফ্যাশন

ফ্যাশন সচেতন ছেলেদের জন্য প্রয়োজনীয় কিছু টিপস

বেশীরভাগ ছেলেই অগোছালো থাকতে পছন্দ করেন । অনেকে আবার বাধ্য না হলে ফর্মাল লুকে থাকতে পছন্দ করেন না । অনেকেই মনে করেন ক্যাজুয়াল লুকই বেশী স্টাইলিশ । চলুন দেখে নেয়া যাক ছেলেদের ফ্যাশেনের প্রয়োজনীয় কিছু বিষয়ঃ

• আপনার ব্যক্তিত্বের সাথে যায় এমন পোশাক নির্বাচন করুন ।আপনার বয়স কম নাকি বেশি সেটি গুরুত্বপূর্ণ নয় , পোশাকটি যেন আরামদায়ক হয় সেদিকে লক্ষ্য রাখবেন।
• পোশাক দামী নয় পরিপাটি হওয়া প্রয়োজন। বেশী দাম দিয়ে ব্র্যন্ডের পোশাক কিনেছেন অথচ যত্নের অভাবে নষ্ট হয়ে গিয়েছে ,এমন যেন না হয়। যে কোন পোশাক, যদি পরিপাটি করে রাখেন তবে দেখতে বেশ লাগবে।
• চুল কাটার ব্যাপারে সতর্ক হোন। যেই হেয়ারকাটে মানায় তাই দিন। মানানসই হেয়ারকাট আপনার ব্যক্তিতকে বাড়িয়ে দেবে বহুলাংশে ।
• অনেকে চুলে জেল ব্যবহার করে থাকেনোজনীয়ল বেশিদিন ব্যবহার না করাই ভালো । এতে চুলের স্থায়ী ক্ষতির সম্ভাবনা আছে ।
• অনেককে ক্লিন শেভে ভালো দেখালেও প্রত্যেককে ভালো দেখায় না। আপনার মুখে যদি দাঁড়ি গোঁফ মানায় তবে সে অনুযায়ী দাঁড়ি গোঁফ রাখুন।
• জুতোর দিকে অবশ্যই নজর রাখবেন, কথায় আছে জুতো দিয়ে যায় চেনা। জুতো সবসময় পরিষ্কার রাখুন। কেননা অপরিষ্কার জুতো থেকে পায়ের স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে।
• বাইরে বেরোনোর সময় পারফিউম, বডি স্প্রে লাগাতে পারেন। অতিরিক্ত পারফিউম স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ।
• ফর্মাল লুকের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে টাই। নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে শার্টের সাথে মিলিয়ে মানানসই টাই পড়ুন।
• ফর্মাল লুককে আরও আকর্ষণীয় করে তোলে কাফলিংস। যে কোন ফর্মাল মিটিং বা অনুষ্ঠানে শার্টের সাথে কাফলিংস পড়তে পারেন।
• অন্যান্য এক্সেসরিজ ঘড়ি, সানগ্লাস, মানিব্যাগ ইত্যাদি নিজের পছন্দমতো ব্যবহার করুন ।
• একই স্টাইল বেশীদিন ধরে রাখবেন না । মাঝে মাঝে নিজের স্টাইলের পরিবর্তন করুন।

ছবিঃ সংগ্রহ

আরও খবর