পাকোড়া

বাঁধাকপির পাকোড়া – বাঁধাকপির পাকোড়া রেসিপি

উপকরণঃ

বাঁধাকপি – ৩/৪ কাপ ।

পেঁয়াজ কুচি – ২ টি ।

কাঁচামরিচ কুচি – ১ টেবিল চামচ ।

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ ।

জিরা গুঁড়ো – ১/২ চা চামচ ।

মরিচ গুঁড়ো – ১/২ চা চামচ ।

লেবুর রস – ১ টেবিল চামচ ।

গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ ।

ডিম – ১ টি ।

বেসন – ১/২ কাপ ।

ময়দা – ১/২ কাপ । 

লবণ – স্বাদমতো ।

ধনেপাতা – ১ টেবিল চামচ ।

তেল – ভাজার জন্য ।

প্রণালীঃ

প্রথমে বাঁধাকপি কুচি করে কেটে নিন । কুচানো বাঁধাকপির সাথে সব উপকরণ মিশিয়ে নিন সামান্য পানি দিয়ে । মিশ্রণটি যেন বেশি ঘন বা পাতলা না হয় । চুলায় প্যানে তেল গরম করে নিন । একটি পাকোড়ার জন্য এক টেবিল চামচ মিশ্রণ গরম তেলে দিয়ে ভাজুন । বাদামী রঙের হলে নামিয়ে নিন । টমেটো সস বা চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু বাঁধাকপির পাকোড়া ।

এস/

ছবিঃ সংগ্রহ 

আরও খবর