বাদাম খেজুর মিল্কশেক – বাদাম খেজুর মিল্কশেক
বাদাম খেজুর মিল্কশেক – বাদাম খেজুর মিল্কশেক
উপকরণঃ
খেজুর – ৯/১০ টি।
কাঠবাদাম – ৭/৮ টি।
দুধ – ৫০০ গ্রাম।
চিনি – স্বাদমতো।
প্রণালীঃ
খেজুর বিচি ছাড়িয়ে নিতে হবে। কাঠবাদাম কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিন। এবার দুধ, খেজুর, বাদাম ও চিনি একসাথে ব্লেন্ডারে দিয়ে ভালভাবে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে গ্লাসে ঢেলে বরফকুচি দিয়ে পরিবেশন করুন সুস্বাদু বাদাম খেজুরের মিল্কশেক।
এস/
ছবিঃ সংগ্রহ

