শিক কাবাব

বিফ শিক কাবাব – বিফ শিক কাবাব রেসিপি

উপকরণঃ

গরুর মাংস – ১/২ কেজি।

আদা বাটা – ১ চা চামচ।

রসুন বাটা – ১ চা চামচ।

পেঁপে বাটা – ১ চা চামচ।

পেঁয়াজ বাটা – ২ টেবিল চামচ।

টক দই – ১ টেবিল চামচ।

মরিচ গুঁড়ো – ১ চা চামচ।

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ।

ধনে গুঁড়ো – ১ চা চামচ।

জিরা গুঁড়ো – ১/২ চা চামচ।

কাঁচামরিচ বাটা – ১ টেবিল চামচ।

টমেটো সস – ১ টেবিল চামচ।

লেবুর রস – ১ টেবিল চামচ।

চিনি – ১/২ চা চামচ।

লবণ – পরিমাণমতো।

বাদাম বাটা – ১ চা চামচ।

সয়াবিন তেল – পরিমাণমতো।

সরিষার তেল – পরিমাণমতো।

কাবাব মসলা গুঁড়ো – ১ চা চামচ।

প্রণালীঃ

প্রথমে গরুর মাংস ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। মাংসের সাথে সব মসলা মিশিয়ে দুঘণ্টা মিরিনেট করুন। এরপর মাংস শিকে গেঁথে নিন। বারবিকিউ চুলায় কয়লা জ্বালিয়ে শিকগুলো বসিয়ে দিন। মাঝে মাঝে শিক উল্টে তেল ব্রাশ করে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে পরোটা বা নানের সাথে পরিবেশন করুন মজাদার শিক কাবাব।

এস/

ছবিঃ সংগ্রহ 

আরও খবর