ভাপা পুলি পিঠা – ভাপা পুলি পিঠা রেসিপি
ভাপা পুলি পিঠা – ভাপা পুলি পিঠা রেসিপি
উপকরণঃ
চালের গুঁড়ো – ১/২ কেজি ।
ময়দা – ১ কাপ ।
নারিকেল কোড়ানো – ২ কাপ ।
গুঁড় – ২ কাপ ।
পানি – পরিমাণমতো ।
লবণ – পরিমাণমতো ।
ভাজা তিল – ১/২ কাপ ।
ঘি – ২ টেবিল চামচ ।
প্রণালীঃ
প্রথমে গুঁড় , তিল ও নারিকেল জ্বাল দিয়ে পুর তৈরি করে নিতে হবে । এবার চুলায় পাত্রে পানি , লবণ , ঘি , চালের গুঁড়ো ও ময়দা দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ সেদ্ধ করুন । সেদ্ধ হলে মিশ্রণটি ঠাণ্ডা করে মথে নিয়ে লুচির মতো বেলে ভেতরে পুর দিয়ে সাইডগুলো ভালোভাবে মুড়ে দিন । এবার হাঁড়িতে বা স্টিমারে বানানো পিঠেগুলো ভাপে দিয়ে দিন । হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার ভাপা পুলি পিঠে ।
এস/
ছবিঃ সংগ্রহ

