মাটন রোগান জোশ – মাটন রোগান জোশ রেসিপি
মাটন রোগান জোশ – মাটন রোগান জোশ রেসিপি
উপকরণঃ
পেঁয়াজ কুচি -১ কাপ।
হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ।
আদা বাটা – ১ টেবিল চামচ।
রসুন বাটা – ১ টেবিল চামচ।
গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ।
টক দই – ১/২ কাপ।
পাপড়িকা – ১ টেবিল চামচ।
কাঁচামরিচ – ৫/৬টি।
টমেটো – ১টি।
তেজপাতা – ৪/৫টি।
এলাচ – ৫/৬টি।
লবঙ্গ – ৪/৫টি।
দারুচিনি – ৩/৪ টুকরো।
জয়ত্রী, জায়ফল গুঁড়ো – ১/২ চা চামচ।
ধনেপাতা – ২ টেবিল চামচ।
ঘি – পরিমাণ মতো।
লবণ – স্বাদমতো।
প্রণালীঃ
মাংস ভালো করে ধুয়ে নিন। মাংসের সাথে সব মসলাগুলো মিশিয়ে এক ঘণ্টা মেরিনেট করুন । চুলায় প্যানে ঘি গরম করে পেঁয়াজ ভেজে নিন। এবার মেরিনেট করা মাংস দিয়ে অল্প আঁচে কষিয়ে নিন। পরিমাণমতো গরম পানি, কাঁচামরিচ, টমেটো দিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। ঘি ওপরে উঠে এলে ধনেপাতা দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিন। রান্না হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন মাজাদার মাটন রোগান জোশ।
এস/
ছবিঃ সংগ্রহ

