মাশরুম চিংড়ি – মাশরুম চিংড়ি রেসিপি
মাশরুম চিংড়ি – মাশরুম চিংড়ি রেসিপি
উপকরণঃ
চিংড়ি মাছ – ২৫০ গ্রাম।
পেঁয়াজ – ১টি।
রসুন বাটা – ১ চা চামচ।
কাঁচামরিচ – ৫/৬টি।
সয়াবিন তেল – পরিমাণমতো।
গোলমরিচ গুঁড়ো – ১/৪ চা চামচ।
ধনেপাতা – পরিমাণমতো।
লবণ – স্বাদমতো।
প্রণালীঃ
চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিন। মাশরুম টুকরো করে কেটে নিন। চুলায় প্যানে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিন। এবার আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। এরপর চিংড়ি মাছ, মাশরুম দিয়ে দিন। গোলমরিচ গুঁড়ো, লবণ, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করুন। সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিংড়ি মাশরুম।
এস/
ছবিঃ সংগ্রহ

