শাহী বাদামের শরবত


উপকরণঃ

দুধ – ১/২ কেজি ।

জাফরান – ১/২ চা চামচ ।

আমন্ড বাদাম কুচি – ১/২ টেবিল চামচ ।

পেস্তা কুচি – ১/২ টেবিল চামচ ।

পেস্তা ও আমন্ড বাটা – ১ টেবিল চামচ ।

চিনি – ৪ টেবিল চামচ বা স্বাদমতো ।

কিসমিস – ১ চা চামচ ।

এলাচ গুঁড়ো – ১/৪ চা চামচ ।

মধু – ১ চা চামচ ।

বরফ কুচি – সামান্য ।

প্রণালীঃ

আমন্ড ও পেস্তা বাদাম এক ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে । এক ঘণ্টা পর পানি থেকে তুলে কুচি করে কেটে নিতে হবে । এবার সবগুলো উপকরণ ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন । এরপর গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন ক্রুন মজাদার ঠাণ্ডা ঠাণ্ডা শাহী বাদামের শরবত ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর