সব্জি প্যানকেক

সব্জি প্যানকেক – সব্জি প্যানকেক রেসিপি

উপকরণঃ

ডিম – ৫/৬টি।

ময়দা – ১ কাপ।

ক্রিম – ১ চা চামচ।

গাজর কুচি – ১/২ কাপ।

আলু কুচি – ১/২ কাপ।

বেবি কর্ণ – ১/২ কাপ।

ক্যাপসিকাম – ১/২ কাপ।

পালংশাক কুচি – ১/২ কাপ।

ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ।

গোলমরিচ গুঁড়ো – ১/৪ চা চামচ।

টমেটো কুচি – ১টি।

কাঁচামরিচ কুচি – ১ চা চামচ।

লবণ – স্বাদমতো।

বাটার – পরিমাণমতো।

পানি – পরিমাণমতো।

প্রণালীঃ

প্রথমে ডিম ভালো করে ফেটিয়ে নিন। এবার এতে ময়দা, ক্রিম, গোলমরিচ গুঁড়ো, লবণ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, সব্জি দিয়ে মিশিয়ে নিন। প্রয়োজন না হলে পানি দেবেন না। চুলায় প্যান গরম করে বাটার দিন। এবার সব্জির মিশ্রণটি পরিমাণমতো একে একে প্যানে দিয়ে দিন। অল্প আঁচে রান্না করুন। একপাশ হয়ে গেলে উল্টে দিন। বাদামী রং হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু সব্জি প্যানকেক। এক্ষেত্রে পছন্দমতো যেকোনো সব্জি দিয়ে রেসিপিটি তৈরি করতে পারেন।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর