সরিষা দিয়ে দই বেগুন – সরিষা দিয়ে মজাদার দই বেগুন
সরিষা দিয়ে দই বেগুন – সরিষা দিয়ে মজাদার দই বেগুন
উপকরণঃ
বেগুন – ২টি।
টক দই – ১/২ কাপ।
রসুন বাটা – ১ চা চামচ।
জিরা গুঁড়ো – ১/২ চা চামচ।
কাঁচামরিচ – ৪/৫ টি।
মরিচ গুঁড়ো – ১/২ চা চামচ।
হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ।
ধনিয়া গুঁড়ো – ১/২ চা চামচ।
গরম মসলা গুঁড়ো – সামান্য।
ধনেপাতা – পরিমাণমতো।
লেবুর রস – ১ চা চামচ।
সরিষার তেল – ১ টেবিল চামচ।
তেল – প্রয়োজনমতো।
লবণ – স্বাদমতো।
প্রণালীঃ
বেগুন কেটে ধুয়ে তাতে সামান্য লবণ, হলুদ ও মরিচ গুঁড়ো দিয়ে মেখে রাখুন। একটি পাত্রে টক দই, সরিষা বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লবণ মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। চুলায় কড়াইতে তেল গরম করে বেগুন হালকা ভেজে নিন। এবার কড়াইতে এক টেবিল চামচ সরিষার তেল ও পরিমাণমতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে নিন। এরপর দইয়ের মিশ্রণটি দিয়ে অল্প আঁচে কষিয়ে নিন। এবার এতে ভাজা বেগুন, লেবুর রস, গরম মসলা গুঁড়ো দিয়ে দিন। সবশেষে কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে দিন। রান্না হয়ে গেলে নামিয়ে সাদা ভাত, পোলাও বা খিচুড়ির সাথে পরিবেশন করুন সুস্বাদু সরিষা দিয়ে দই বেগুন।
এস/
ছবিঃ সংগ্রহ

