আদা লেবুর চা

সর্দি -কাশি ও গলা ব্যাথায় খেতে পারেন এক কাপ আদা -লেবুর চা

সর্দি –কাশি , গলা ব্যাথায় বহু বছর ধরে আদা – লেবুর চা বেশ জনপ্রিয় । ডায়াবেটিস রোগীদের জন্যও স্বাস্থ্যকর একটি পানীয় ।

উপকরণঃ
তিন কাপের মত পানি । খোসা ছাড়ানো আদা দুটুকরো (২ ইঞ্চি )। লেবুর রস ১ টেবিল চামচ । চিনি স্বাদমত । চিনির পরিবর্তে এক চামচ মধু দেওয়া যেতে পারে ।

প্রণালীঃ
পানি ভালোভাবে ফুতিয়ে নিন । থেঁতলানো আদা ফুটন্ত পানিতে দিয়ে দিন । সাত থেকে আট মিনিট পর চাপাতা দিন । দু – তিন মিনিট ফুটিয়ে চুলা বন্ধ করে দিন । এরপর লেবুর রস দিন । এবার পছন্দমত চিনি বা মধু মিশিয়ে পান করুন গরম গরম আদা চা । যাদের ডায়াবেটিস আছে তারা চিনি বাদ দিয়ে পান করুন ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর