সল্টেড অরেঞ্জ জুস- ভিন্ন স্বাদের পানীয়
সল্টেড অরেঞ্জ জুস
উপকরণঃ
পানি – ১ কাপ ।
বিট লবণ – পরিমানমত ।
গোলমরিচের গুঁড়ো – সামান্য ।
প্রণালীঃ
কমলার খোসা ছড়িয়ে বিচি ফেলে দিতে হবে । এবার এক কাপ পানিতে এক ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে । এক ঘণ্টা পর পানি সহ কমলা ব্লেন্ডারে দিয়ে ভালভাবে ব্লেন্ড করে নিতে হবে । রস ছেঁকে নিয়ে তাতে লবণ , বিট লবণ , গোলমরিচ মেশাতে হবে । এবার গ্লাসে ঢেলে পরিবেশন করুন ভিন্ন স্বাদের সল্টেড অরেঞ্জ জুস । ফ্রিজে কিছুক্ষণ রেখে বা বরফ কুচি দিয়েও পরিবেশন করা যায় । যারা চিনি এভয়েড করতে চান তাদের জন্য এটি একটি উপাদেয় পানীয় ।
এস/
ছবিঃ সংগ্রহ

