সুস্বাদু ডিমের লাড্ডু
সুস্বাদু ডিমের লাড্ডু
উপকরণঃ
ডিমঃ ৪ টি ।
চিনি – ২ টেবিল চামচ ।
ছানা- ১/২ কাপ ।
গুঁড়ো দুধ – ২ টেবিল চামচ ।
তরল দুধ- ১/২ কাপ ।
ঘি- ১ টেবিল চামচ ।
দারুচিনি- ২/৩ টুকরো ।
এলাচ- ২/৩ টি ।
জাফরান – সামান্য ।
প্রণালীঃ
ডিমের লাড্ডু তৈরি করতে প্রথমে একটি বড় বাটিতে ডিম , চিনি ও তরল দুধ ভালোভাবে মিক্স করে নিতে হবে । ননস্টিক ফ্রাইপ্যানে- এ ঘি দিন । ঘি গরম হলে ডিমের মিশ্রণ , এলাচ, দারুচিনি দিয়ে নাড়তে থাকুন । এবার ছানা দিয়ে দিন । খেয়াল রাখবেন ডিমের সাথে ছানা যেন ভালভাবে মিশে যায় । এবার গুঁড়ো দুধ , জাফরান দিন । মিশ্রণটি হালকা গরম থাকতেই সামান্য ঘি হাতে লাগিয়ে লাড্ডুর শেপ করে নিন । তৈরি হয়ে গেল সুস্বাদু ডিমের লাড্ডু ।
এস/
ছবিঃ সংগ্রহ

