হট এন্ড সাওয়ার প্রন – হট এন্ড সাওয়ার প্রন
হট এন্ড সাওয়ার প্রন – হট এন্ড সাওয়ার প্রন
উপকরণঃ
রসুন কুচি – ১ চা চামচ।
চিলি সস – ১ টেবিল চামচ।
সয়াসস – ১ চা চামচ।
গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ।
কাঁচামরিচ – ৪/৫টি।
ক্যাপসিকাম – ২ টেবিল চামচ।
পাপরিকা – ১/২ চা চামচ।
লেবুর রস – ১ টেবিল চামচ।
ভিনেগার – ১ টেবিল চামচ।
চিনি – ১/২ চা চামচ।
কর্নফ্লাওয়ার – ১ টেবিল চামচ।
পেঁয়াজ – ১টি।
লবণ – স্বাদমতো।
তেল – পরিমাণমতো।
প্রণালীঃ
চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। চিংড়িতে লেবুর রস ও লবণ দিয়ে কিছুক্ষণ মেরিনেট করুন। চুলায় প্যানে তেল গরম করে রসুন কুচি দিয়ে চিংড়ি মাছ, পাপরিকা, টমেটো সস, চিলি সস, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, ভিনেগার দিয়ে অল্প আঁচে রান্না করুন। এবার কর্নফ্লাওয়ার, পেঁয়াজ, কাঁচামরিচ, চিনি, ক্যাপসিকাম ও পরিমাণমতো লবণ দিয়ে দিন। লক্ষ্য রাখবেন বেশি ঘন যেন না হয়। রান্না হয়ে গেলে সাদা ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে গরম গরম পরিবেশন করুন।
এস/
ছবিঃ সংগ্রহ

