হাঁসের মাংস

হাঁসের মাংস – হাঁসের মাংস রেসিপি

উপকরণঃ

হাঁস – ১টি ।

পেঁয়াজ কুচি – ১ কাপ।

আদা বাটা – ১ টেবিল চামচ।

রসুন বাটা – ১ টেবিল চামচ।

মরিচ গুঁড়ো – ২ চা চামচ।

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ।

ধনিয়া গুঁড়ো – ১ চা চামচ।

জিরা গুঁড়ো – ১/২ চা চামচ।

এলাচ – ৪/৫ টি।

লবঙ্গ – ৩/৪ টি।

তেজপাতা – ২/৩ টি।

দারুচিনি – ৩/৪ টুকরো।

কাঁচামরিচ – ৫/৬ টি।

আস্ত শুকনো মরিচ – ৩/৪ টি।

গোলমরিচ গুঁড়ো – সামান্য।

টমেটো – ২ টি।

ধনেপাতা – ২ টেবিল চামচ।

তেল – পরিমাণমতো।

লবণ – স্বাদমতো।

জায়ফল গুঁড়ো – সামান্য।

প্রণালীঃ

হাঁস পরিষ্কার করে ধুয়ে নিন। চুলায় কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিন। এবার সামান্য পানি দিয়ে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে কষিয়ে নিন। হাঁসের মাংস দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ কষিয়ে নিন। এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারুচিনি, শুকনো মারিচ, জায়ফল গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিন। কিছুক্ষণ পর পরিমাণমতো পানি দিয়ে রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

এস/

ছবিঃ সংগ্রহ  

আরও খবর