ডিম

ডিমের শাহী তরকারি

উপকরণঃ

সেদ্ধ ডিম – ৬ টি ।

পেঁয়াজ বাটা – ১ টেবিল চামচ ।

রসুন বাটা – ১ চা চামচ ।

আদা বাটা  – ১ চা চামচ ।

টকদই – ১ টেবিল চামচ

গরম মসলা – ১/২ চা চামচ ।

মরিচ গুঁড়ো – ১/২ চা চামচ ।

ধনেগুঁড়ো – ১/২ চা চামচ ।

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ ।

জিরাগুঁড়ো – ১/৪ চা চামচ ।

ধনেপাতা – ১ চা চামচ ।

কাঁচামরিচ – ৩/৪ টি ।

লবণ – স্বাদমতো ।

তেল – পরিমাণমতো ।

প্রণালীঃ

প্রথমে চুলায় কড়াইতে তেল গরম করে ডিম হালকা করে ভেজে নিন । এবার কড়াইতে পেঁয়াজ , আদা ও রসুন বাটা দিয়ে কষিয়ে নিন । এরপর টকদই দিয়ে দিন । এবার একে একে সব মসলাগুলো দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে ভাজা ডিমগুলো দিয়ে দিন । এক কাপ পানি দিয়ে দশ মিনিট রান্না করুন । সবশেষে ধনেপাতা ও কাঁচামরিচ দিয়ে দিন । ঝোল মাখা মাখা হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন ।

এস /

ছবিঃ সংগ্রহ

আরও খবর