টমেটো সস – টমেটো সস রেসিপি
টমেটো সস – টমেটো সস রেসিপি
উপকরণঃ
টমেটো – ১ কেজি ।
রসুন কুচি – ১ চা চামচ ।
আদা কুচি – ১ চা চামচ ।
পেঁয়াজ কুচি – ১ চা চামচ ।
মরিচ গুঁড়ো – ১ চা চামচ ।
শুকনো মরিচ – ৫/৬ টি ।
ভিনেগার – ১/২ কাপ ।
চিনি – স্বাদমতো ।
তেজপাতা – ২/৩ টি ।
দারুচিনি – ২/৩ টুকরো ।
এলাচ – ২/৩ টি ।
লবঙ্গ – ৩/৪ টি ।
লবণ – পরিমাণমতো ।
জায়ফল , জয়ত্রি গুঁড়ো – ১/২ চা চামচ ।
প্রণালীঃ
টমেটো পরিষ্কার করে ধুয়ে ফালি করে কেটে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিন । এবার এতে চিনি ও ভিনেগার ছাড়া সব উপকরণগুলো দিয়ে অল্প আঁচে সেদ্ধ করুন । ভালভাবে সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা হতে দিন । এবার একটি ছাঁকনি দিয়ে টমেটো পেস্ট ছেঁকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন । এরপর চুলায় একটি প্যানে ছাঁকা টমেটো পেস্ট , চিনি , লবণ ও ভিনেগার দিয়ে জ্বাল দিন । মিশ্রণটি অনবরত নাড়তে হবে যাতে লেগে না যায় । মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করে নিন । এবার ঠাণ্ডা টমেটো সস বোতলে সংরক্ষণ করুন ।
এস/
ছবিঃ সংগ্রহ

