টমেটো সস

টমেটো সস – টমেটো সস রেসিপি

উপকরণঃ       

টমেটো – ১ কেজি ।

রসুন কুচি – ১ চা চামচ

আদা কুচি – ১ চা চামচ ।

পেঁয়াজ কুচি – ১ চা চামচ ।

মরিচ গুঁড়ো – ১ চা চামচ ।

শুকনো মরিচ – ৫/৬ টি ।

ভিনেগার – ১/২ কাপ ।

চিনি – স্বাদমতো ।

তেজপাতা – ২/৩ টি ।

দারুচিনি – ২/৩ টুকরো ।

এলাচ – ২/৩ টি ।

লবঙ্গ – ৩/৪ টি ।

লবণ – পরিমাণমতো ।

জায়ফল , জয়ত্রি গুঁড়ো – ১/২ চা চামচ ।

প্রণালীঃ

টমেটো পরিষ্কার করে ধুয়ে ফালি করে কেটে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিন । এবার এতে চিনি ও ভিনেগার ছাড়া  সব উপকরণগুলো দিয়ে অল্প আঁচে সেদ্ধ করুন । ভালভাবে সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা হতে দিন । এবার একটি ছাঁকনি দিয়ে টমেটো পেস্ট ছেঁকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন । এরপর চুলায় একটি প্যানে ছাঁকা টমেটো পেস্ট , চিনি , লবণ ও ভিনেগার দিয়ে জ্বাল দিন । মিশ্রণটি অনবরত নাড়তে হবে যাতে লেগে না যায় । মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করে নিন । এবার ঠাণ্ডা টমেটো সস বোতলে সংরক্ষণ করুন ।

এস/

ছবিঃ সংগ্রহ 

আরও খবর